*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

ডোমার উপজেলা জমিয়তের সম্মেলন অনুষ্ঠিত

'জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭শে অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সম্মেলন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবেনা। সকল দলের জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি ও আইন-শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে যথাসময়ে নির্বাচন দিতে হবে। একাত্তর আমাদের স্বাধীনতা এনেছে, তেমনি চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই সংবিধানে একাত্তর ও জুলাই জাতীয় সনদ উভয়ই আমরা চাই। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা স্বাগত জানায়, কিন্তু আমরা প্রতিহিংসাকে প্রত্যাখ্যান করি। উপজেলা জমিয়তের আহ্বায়ক আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পুর সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হাফিজ, হাফেজ মাওলানা মুফতি সলিমুল্লাহ খান প্রমুখ সহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশনে উপজেলা জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা জাহিদ হাসানকে নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদে ৩ জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- সদ্য সাবেক উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান, আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন ও ক্বারী মাওলানা মুহাম্মদ একরামুল হক। নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব মো. বদরুল আলী, একরামুল হক ও মাওলানা মুহাম্মদ শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুক ও মাওলানা সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান ও দপ্তর সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়।
Tag
আরও খবর