নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আলোচনা সভার উদ্বোধন করেন।



আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুল ইসলাম খান স্বপন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন এবং ববিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম। আলোচনায় সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেন ও সঞ্চালনা করেন ববিসাসের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। 



প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেন,


“আমরা গত ১৫ বছর সাংবাদিকতার নামে সার্কাসের পোষ মানা সিংহদের দেখতে পেয়েছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে পোষা সিংহের মতো লেজ নাড়িয়েছে না বলে আমি বলব—পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। সংবাদ সম্মেলনের নামে গিয়ে তথাকথিত সাংবাদিকরা তেলের বন্যা বইয়ে দিয়েছে।”



তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা আমার কাছে সিংহের সাংবাদিকতা—যে সিংহের গর্জনে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সাংবাদিকতা আমি তরুণদের কাছে প্রত্যাশা করি, সেই তরুণদের কাছে যারা অকাতরে প্রাণ দিয়ে চব্বিশের বিপ্লব সংগঠিত করেছে।”



প্রধান আলোচকের বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন,“বাংলাদেশের ফ্যাসিবাদ ভূইফোড় ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ নামের বড় উপাধি আমরা যাদের দিয়েছি, তারা আসলে ডাকাতের দল—যে ডাকাত ছাত্রদের আন্দোলনে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী কাঠামো জাতীয়তাবাদের নামে আছে, প্রগতির নামে আছে, অসাম্প্রদায়িকতার নামেও আছে। আমাদের ফ্যাসিবাদের মতো সংজ্ঞাগুলো নতুন করে ঠিক করা দরকার ছিল।”



তিনি উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে বলেন,“সাংবাদিকতায় আমাদের সুশীল নয়, দুর্বোধ্য ছেলেমেয়ে দরকার—যাদের হাসিনা বুঝতে না পেরে তুচ্ছ করেছিল। আপনারা সুবোধ হবেন না, সুশীল হবেন না।”



উল্লেখ্য, সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ২০১৯ সালের ৩ অক্টোবর ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

Tag
আরও খবর