কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নতুন দিগন্ত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন আধুনিক চিকিৎসাসেবার এক নতুন ঠিকানায় পরিণত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এখানে বহুমুখী উন্নয়ন সাধিত হয়েছে, যা চিকিৎসাসেবার মান উন্নত করার পাশাপাশি রোগীদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি এনেছে। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু এই হাসপাতালটি বর্তমানে একটি উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান করছে। সম্প্রতি হাসপাতালটিতে অক্সিজেন সিস্টেমের আধুনিকীকরণ, ডেঙ্গু ও টাইফয়েড ওয়ার্ডের সম্প্রসারণ, দুটি অব্যবহৃত ওয়ার্ডের সংস্কার এবং জরুরি বিভাগের আধুনিকায়ন করা হয়েছে। ডিউটি ডাক্তারদের কক্ষে টাইলস স্থাপন ও সংযুক্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, যা কাজের পরিবেশকে আরও উন্নত করেছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জরুরি বিভাগে স্থাপন করা হয়েছে আইপিএস, একইসাথে অন্তঃবিভাগেও ব্যক্তিগত উদ্যোগে আইপিএস বসানো হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ৩২টি সিসি ক্যামেরা এবং দুটি ডিজিটাল সাইনবোর্ড। প্যাথলজি বিভাগে টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীরা এখন স্থানীয়ভাবে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাচ্ছেন। এছাড়াও সরকারি ওষুধের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ পাচ্ছেন। অসংক্রামক রোগ (এন সি ডি) কর্নারের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে, যা রোগ নির্ণয় ও ব্যবস্থাপনাকে সহজ করেছে। হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে দুজন অতিরিক্ত সুইপার নিয়োগ করা হয়েছে এবং যানবাহন নিয়ন্ত্রণেও একজন কর্মী কাজ করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহউদ্দিনের নেতৃত্বে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি জানান, "দুই উপজেলার মানুষ যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সাধারণ রোগীদের জন্য মাত্র ৩ টাকায় টিকিট সংগ্রহ করে চিকিৎসা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।" ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়েও হাসপাতালটি দক্ষতার সাথে সেবা দিয়েছে, যেখানে এখন পর্যন্ত ২৭৫ জন ডেঙ্গু রোগী সফলভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। স্থানীয় দোকানদার সন্তোষ দাস, চন্দন দাস, মস্তফা মিয়া ও মিন্টু দাস জানান, হাসপাতালের বর্তমান পরিবেশ অতীতের চেয়ে অনেক উন্নত। দালালদের দৌরাত্ম্য কমেছে এবং রোগীরা এখন সঠিকভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন। ডা. মেজবাহউদ্দিন আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত করার কারণে একটি কুচক্রী মহল এই উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে, মানুষের সেবায় তাঁরা নিরলসভাবে কাজ করে যাবেন। এই সামগ্রিক উন্নয়ন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এলাকার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে উন্নত চিকিৎসা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
আরও খবর