কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

                                ২২ অক্টোবর ২০২৫ রোজ বুধবার  সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, শুধুমাত্র বলপ্রয়োগ করে কোনো ছেলে বা মেয়েকে ভালো পথে আনা সম্ভব নয়। প্রথমত বাবা-মাকে সন্তানের প্রতি নজর দিতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, কি করে,এসব বিষয়ে সচেতন হতে হবে। 

                      এ সময় সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খায়েরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম মনোয়ার হোসেন সুমন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের  কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

                                          উক্ত সভায় বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব।

               নির্বাহী কর্মকর্তা আরও  বলেন, নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না।এর জন্য সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা অপরিহার্য।পরিবার থেকেই সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Tag
আরও খবর