পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ইসলামপুরে সরকারি গাছ চুরি : বাবা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, বাবা কারাগারে

জামালপুরের ইসলামপুরে সরকারি গাছ চুরির ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ওই মামলায় পুলিশ আব্দুল মোতালেব (৫৪) নামে এক আসামিকে জামালপুরের আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল মোতালেব উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। 

এর আগে রোববার (১৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। রাতেই ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজবসত বাড়ি থেকে আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার অন্য আসামিরা হলো আব্দুল মোতালেবের ছেলে রুহুল আমিন (২৫), একই এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে হাসমত আলী (২২), দরবেশ আলীর ছেলে জামির মিয়া (২৮) এবং গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিন মন্ডলের ছেলে হাসেন আলী (৫০)। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে দা, করাত, কুড়াল এবং ভ্যান গাড়ি নিয়ে আসামিরা মালমারা তালতলা পাকা রাস্তায় রোপণকৃত তিনটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। 

২০০৮ সালে সরকারি অর্থে মালমারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় গাছগুলো রোপণ করা হয়।

কতিপয় আসামিরা নাপিতেরচর সরকারপাড়ার কাঠ ব্যবসায়ী হাসেন আলীর কাছে ইউক্যালিপ্টাস গাছগুলো বিক্রি করে।

মালমারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজা উদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের সমিতির মাধ্যমে সরকারি অর্থে গাছগুলো রোপণ করা হয়েছে।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'রাস্তায় রোপণ করা সরকারি গাছ চুরির ঘটনায় মামলা হয়েছে। আব্দুল মোতালেব নামে এক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান।'

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'সরকারি গাছ চুরির সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর যাতে কেউই সরকারি গাছ আত্মসাৎ করার সাহস না দেখায়, সেকারণেই মামলা করার অনুমিত দেওয়া হয়েছে।'

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে