‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

যাদুকাটা নদীর তীরে মানববন্ধন, মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি

যাদুকাটা নদীর তীরে ৫শ' মানুষের মানববন্ধন

মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি


সুনামগঞ্জ প্রতিনিধি  

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে

মানববন্ধন করেছে লাউড়েরগড় গ্রামের অন্তত: ৫ শতাধিক মানুষ। তারা মিথ‍্যা মামলার হয়রানি থেকে বাঁচতে এই মানববন্ধন করেন। শুক্রবার বিকাল ৪টায় লাড়েরগড় এলাকায় যাদুকাটা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদার কর্তৃক অবৈধভাবে নদীর পাড় কেটে বালি লুট করে নিয়ে লাউড়েরগড় এলাকাবাসীর নামে গণহারে মিথ‍্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে এসব মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করতে হবে। 


বক্তারা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে কেউ নদীরপাড় কেটে নিতে পারবে না। স্থানীয় প্রশাসনকে ম‍্যানেজ করে প্রায় সময় দিনে ও রাতে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে গ্রামবাসীর উপর চাপিয়ে দেয় তারা। স্থানীয় মানুষজন এ ব‍্যাপারে বাধা দেওয়ার কারণে ইজারাদাররা ক্ষুদ্ধ হয়ে গণহারে মামলা করে স্থানীয়দের দমন করার চেষ্টা করছে। ইজারাদাররা একের পর এক মিথ‍্যা মামলা দিয়ে এলাকার নিরিহ মানুষকে হয়রানির করছে। এসব মিথ‍্যা মামলার হয়রানি থেকে বাঁচতে অসহায় এলাকাসী এই মানববন্ধনের আয়োজন করে। 


মানববন্ধনে বক্তারা বলেন, মিথ‍্যা মামলা প্রত‍্যাহার ও পাড়কাটা বন্ধের জোর দাবি জানাই।


লাউড়েরগড় গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য মোস্তফা মিয়া, এলাকাবাসী মরম আলী, শাহজাহান মিয়া, লোকমান মিয়া, হারুন মিয়া, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, খাজা মইন উদ্দিন, আব্দুর রহমান, ইঞ্জিল মিয়া, বাচ্চু মিয়া, হুমায়ূন মিয়া, শফিকুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, আবুবকর, নজরুল ইসলাম, রুস্তুম আলী, সুর আলম, সাবিকুল ইসলাম, নজির হোসেন প্রমূখ। 


এ ব‍্যাপারে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে বাদ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে। 

#

Tag
আরও খবর