বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2025 02:49:08 pm

চব্বিশের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছেন প্রসিকিশন। এই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।


আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। এর মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে উপনীত হবে। শুনানির শেষ পর্যায়ে প্রসিকিউশন বলেন, ‘শেখ হাসিনা এই গণহত্যার মাস্টারমাইন্ড তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। এত রক্ত হাতে যার তার কোনো অনুশোচনা নেই, এখনো বিদেশের মাটিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন। এই মামলায় প্রতিটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। সে হিসেবে শেখ হাসিনাকে ১৪শ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’


একইভাবে অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন ট্রাইবুনাল। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধী হলেও তিনি আইন অনুযায়ী সাহায্য করেছেন। তার বিষয়ে ট্রাইবুনাল যেকোনো ব্যবস্থা নিতে পারেন বলে মতামত দিয়েছেন প্রসিকিশন।


ফ্যাসিস্টের মাস্টারমাইন্ড ও তার দোসররা অবৈধভাবে যে বিপুল সম্পদ অর্জন করেছে; সেই সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের আন্দোলনে ক্ষতিগ্রস্ত, নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান প্রসিকিউশন।


সেনাবাহিনী ছাড়া সমস্ত রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গণহত্যা চালায় শেখ হাসিনা, আগামীতে কেউ যাতে এমন দুঃসাহস না দেখাতে পারে এবং বিচারপ্রার্থীদের ন্যায্য বিচার প্রতিষ্ঠা হয়; সেই দাবি জানান চিফ প্রসিকিউটর।

আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে