দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2025 08:45:00 pm

এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।


ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়।


ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।


দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরো আগেই ম্যাচে সমতা আনতে পারত।


ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ৭৩ মিনিটে হংকংয়ের দশ জনের দলে পরিণত হওয়া। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন হংকং ফুটবলার। দশ জনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে