ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ডোমারে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি সহ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (১৩ই অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন সম্পর্কিত মতবিনিময় ও শিক্ষক নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এজাবুল হোসেন শাহ। এসময় ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. কাওছার আলম বকুল, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন রাজু, বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মটুকপুর স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতলী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় প্রতিষ্ঠানগুলোর সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। শিক্ষকেরা জানান, মূল বেতনের ওপর বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা প্রদান, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত ও নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নিশ্চয়তা এবং এমপিওবঞ্চিত শিক্ষক ও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে লাঠিচার্জ করে বেশ কয়েকজন শিক্ষককে আহত করে পুলিশ। ঢাকার এই ঘটনার প্রতিবাদে দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও শিক্ষক নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
Tag
আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে