বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনের পর্যটক ফুট ট্রেইলে ঢুকে পড়েছে বাঘ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি হাঁটার পথ) একটি বাঘের বিচরণ দেখা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে একটি বাঘ বসে থাকতে দেখেন পর্যটকরা। এ সময় তারা বাঘের ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে বন্দি করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে একটি বাঘ দেখতে পান। পরে তাদের হাঁকডাকে কিছুক্ষণ পর বাঘটি বনের ভেতরে চলে যায়।

পরে বন কর্মকর্তা রেজাউল পর্যটকদের ধারণ করা ওই ভিডিওটি তার নিজের ফেইসবুক পেজে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাঘ কাঠের সাঁকোর মাঝখানে শান্তভাবে বসে আছে। কিছু সময় পর বাঘটি হাঁটা শুরু করে।

হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রমজান আলী কানন বলেন, “শনিবার পর্যটকরা যখন ফুট ট্রেইলে হাঁটছিলেন, তখন তারা সেখানে একটি বাঘ দেখতে পান।

“বাঘটি কিছু সময় বসেছিল। পরে আমরা আবার বনে তাড়িয়ে দেই।”

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই এখানে শত শত দেশি-বিদেশি পর্যটক বেড়াতে আসেন। হাড়বাড়িয়া অঞ্চল সুন্দরবনের বাঘের মূল বিচরণক্ষেত্রের খুবই কাছে। তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি এখানে দেখা যায়।

“সুন্দরবনে বাঘ আছে তা পর্যটকরা মুখে শুনে অভ্যস্ত। নিজের চোখে যদি সেই বাঘের দেখা মেলে, তাহলে অনুভূতি কি হতে পারে তা ভেবেই গা শিউরে ওঠার মতো।”

তিনি বলেন, “এভাবে যদি হঠাৎ করে পর্যটকদের সামনে বাঘ চলে আসে তাহলে তা দারুণ ভয়ের কারণ হয়ে ওঠে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্কতা অবলম্বন করে থাকি।”

২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনায় সেই সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় এ কর্মকর্তা।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৫ ঘন্টা ৩০ মিনিট আগে