আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র ট্রাইব্যুনাল আইনেই সম্ভব

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-10-2025 03:37:29 pm

মানবতাবিরোধী অপরাধের বিচার কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। গুম, খুন ও নির্যাতনের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার এ ট্রাইব্যুনাল আইন ছাড়া সম্ভব নয়। কেউ আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাইলে- তা দেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


রোববার (১২ অক্টোবর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য দেন।


তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথা সময়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে পৌঁছে গেছে। ১৫ জন সেনা হেফাজতে আছে এটা গণমাধ্যমে দেখলেও, এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানে না কর্তৃপক্ষ।  


এদিন যুক্তিতর্কে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে প্রসিকিউশন। উঠে আসে স্বাধীনতা-পরবর্তী বাকশাল কায়েম, দুর্ভিক্ষ ও এর পরবর্তী ঘটনাসমূহ। এছাড়া, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতনের ঘটনাও ট্রাইব্যুনালে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর।


তিনি বলেন, মানুষকে গুম করে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হতো। কাউকে হত্যা করতে রেললাইনে ফেলে ট্রেনে কাটা পড়ার নাটকও সাজানো হতো। যাদের হত্যা করা হতো না, তাদের বিভিন্ন সন্ত্রাসবিরোধী মামলায় ফাঁসানো হতো। ক্রসফায়ারের নির্মম ঘটনাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এসব ঘটনার প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


বিচারের নামে যেসব বিচারক স্বেচ্ছাচারিতা করেছেন, তাদের বিরুদ্ধেও সাংবিধানিকভাবে আইনি পদক্ষেপের বিধান থাকা উচিৎ বলে মত দেন চিফ প্রসিকিউটর।

আরও খবর