বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

তারেক রহমানের ৩১ দফা রূপরেখা প্রচারে শিবচরে মাঠে বি এন পি।

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2025 11:24:57 pm

মোঃ গোলাম মোস্তফা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের শিবচরে।


শনিবার (১১ অক্টোবর) সকালে শিবচর পৌর বাজারে এ কর্মসূচির নেতৃত্ব দেন শিবচর উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও মাদারীপুর-০১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান (নুরুদ্দিন মোল্লা)।


লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখার উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়নযোগ্য দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা (সাজু), উপজেলা বিএনপি সদস্য মাহবুব মাদবর, নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, তাজউদ্দিন মোল্লা, পৌর বিএনপি সদস্য মস্তফা মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, বিএনপি নেতা মজিবর রহমান শিশু সরদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হোসেন সিহাব, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুবক্কর সিদ্দিকী, যুবদল নেতা মো. সাহিন গোমস্তা, জামান শিকদার, জসিম মৃধা, সন্ন্যাসীরচর মহিলা দলের আহ্বায়ক মুক্তা আক্তারসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


কামাল জামান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। আমরা চাই, সাধারণ মানুষ এর বার্তা জানুক এবং দেশের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণ করুক।”


লিফলেট বিতরণের সময় বাজারে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়। তারা জানান, বিএনপি’র ঘোষিত এ কর্মসূচি সম্পর্কে সরাসরি জানতে পারা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।

Tag
আরও খবর