আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে জলাবদ্ধতা।জনদূর্ভোগ চরমে।

লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে জলাবদ্ধতা।জনদূর্ভোগ চরমে। লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়ক এর সিংহগ্রাম নয়াবাড়ি অংশে সড়কের পাশে ড্রেন নির্মান না হওয়ায় জলাবদ্ধতারসৃষ্টি হচ্ছে।এতে সড়কে চলাচল কারীদের নানাবিধ ভোগান্তিতে রয়েছে। সড়কের এ অংশে বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে যানচলাচল ও জনচলাচলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। দীর্ঘদিন যাবত এ অবস্থা চলমান থাকলে তা নিরসনে কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি সংসলিষ্ট বিভাগের। গুরুত্বপূর্ণ এ সড়কটি সিংহগ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় এ কাঁদা পানি মাড়িয়ে ই চলাচল করতে হচ্ছে। এ এলাকার সিংহগ্রাম, পূর্ব সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর,হরিকোনা গ্রামের লোকজনসহ এ অঞ্চলের মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে ভুক্তভোগী মুসাউল আলম নিরব জানান আমরা দীর্ঘদিন যাবত এ সমস্যায় ভুগছি।সামান্য বৃষ্টি পাত হলেই সড়কের এ অংশে হাটু সমান পানি জমে থাকে।এতে যানবাহন ও লোকজনের চলাচলে সমস্যা তৈরি হয়।অথচ সড়কের এ অংশের পাশে ড্রেন নির্মান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারতাম। স্কুল ছাত্র রাব্বী বলে,একটু বৃর্ষ্টি হলেই রাস্তায় অনেক পানি জমে যায়,যার কারনে আমরা স্কুলে যেতে অনেক কষ্ট হয়। টমটম ড্রাইভার কামাল মিয়া বলেন,বৃর্ষ্টির পানির কারনে রাস্তা তলিয়ে যায়, আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়,এবং গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশংকা থাকে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।
Tag
আরও খবর