বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

নন্দীগ্রামে ৩১ দফা হাতে নিয়ে বাড়ি বাড়ি উপজেলা বিএনপির নেতা কর্মীরা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি ঘুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌছে দিচ্ছে নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এই কর্মসূচির অংশ হিসেবে  নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের গুঞ্জন গ্রাম সহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরন প্রচারসভায় অংশ নেন উপজেলা বিএনপি'র নেতা কর্মীরা। এ সময় স্থানীয় অর্ধসহস্রাধিক নারী-পুরুষের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সহ নেতাকর্মীরা।

বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, সাবেক এমপি মোশারফ দীর্ঘদিন ধরে বগুড়া-০৪ আসন সহ বগুড়া জেলার রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এ জন্যই তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পান। দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হওয়ার কারণে তারেক রহমান তাকে  কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে দিয়েছেন। এছাড়াও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।

ইতোমধ্যে সাবেক এমপি মোশারফ এর নেতৃত্বে বগুড়া-০৪ আসনের নন্দীগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩১ দফা প্রচার সভা অংশ নিচ্ছি।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মোশারফ ভাই নেতাকর্মীদের পাশে ছিলেন। নিজের টাকা খরচ করে জামিন করিয়েছেন। অনেক নেতা বিদেশে চলে গেলেও তিনি আন্দোলনের মাঠে ছিলেন। এখন কিছু সুবিধাবাদী মনোনয়নপ্রত্যাশী বসন্তের কোকিল হয়ে ফিরছেন, কিন্তু আমরা ত্যাগী নেতাকেই চাই।’ সভাপতি আরো বলেন, সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেনের নির্দেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামের পর গ্রামে ছুটে যাচ্ছি। ৩১ দফা কর্মসূচির মূল বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে যেসব মানুষ দুর্দশায় আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল তবে এখন আর সে সুযোগ নেই। ধানের শীষে ভোট প্রার্থনার মাধ্যমে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রহর গুনছে। আমরা বিএনপি নেতাকর্মীরা যে ৩১ দফার লিফলেট নিয়ে মানুষদের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমান তা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল, আর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর