জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

অভিযান বনাম বাস্তবতা: পদ্মার পারে প্রতিদিন লাখ টাকার ইলিশ বেচাকেনা।

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2025 09:38:41 pm

মা ইলিশ সুরক্ষায় সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কাজীর শুরা এলাকায় চলছে ইলিশ কেনাবেচার উৎসব। নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত অবাধে চলছে মাছ ধরা, পরিবহন ও বিক্রি।


সরেজমিনে দেখা যায়, কাজীর শুরা বাজারসংলগ্ন ঘাটে জেলেদের নৌকা ভিড়তেই ছুটে আসছেন ক্রেতারা। কেউ আসছেন দূর-দূরান্ত থেকে পদ্মার টাটকা ইলিশ কিনতে, আবার কেউ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারি দরে কিনছেন বড় পরিমাণে মাছ।


স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু প্রভাবশালী দালাল ও তথাকথিত ‘সিন্ডিকেট’ চক্রের কারণে তারা ন্যায্য দামে মাছ পাচ্ছেন না। এসব চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন লাখ টাকার ইলিশ কেনাবেচা করছে বলে জানা গেছে।


শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, “আমাদের অভিযান নিয়মিত চলছে। গতকালও অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র অভিযানের মাধ্যমে নয়, জেলে, ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করলেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Tag
আরও খবর