নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

লোহাগড়া উপজেলার কোটাকোল জোড় মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়

ধ্বংসের মুখে ঐতিহ্য, সংরক্ষণে এলাকাবাসীর দাবি






নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী জোড়বাংলা স্থাপত্যশৈলীর কোটাকোল জোড় মন্দির বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আঠারো কিংবা উনিশ শতকে জমিদার পরিবারের উদ্যোগে নির্মিত এই মন্দির একসময় ধর্মীয় অনুষ্ঠান ও গ্রামীণ সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। ইট-সুরকি ও টেরাকোটা কারুকাজে নির্মিত এ স্থাপনাটি আজ ধ্বংসের মুখে পড়েছে।


প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরের সামনে সাইনবোর্ড টাঙিয়ে জানিয়েছে, এ স্থাপনায় কোনো ধরনের ক্ষতি, বিকৃতি বা পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ।


স্থানীয় মুরুব্বিরা বলেন, “আমাদের ছোটবেলায় এখানে পূজা-পার্বণ আর মেলা বসত। চারদিকের মানুষ আসত, কোটাকোল ছিল জমজমাট।”

আরও অনেকের সাথে কথা বলে জানা যায়, “এখন মন্দির প্রায় ভেঙে যাচ্ছে। আমরা চাই সরকার এটিকে সংরক্ষণ করুক। সংস্কার হলে এটা পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত হবে।”


এলাকাবাসীর দাবি, মন্দিরটি দ্রুত সংস্কার ও সংরক্ষণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহ্যের ইতিহাস জানতে পারে।

আরও খবর