বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ইসলামপুরে জুযা খেলা, মাদক কারবারীসহ চোরের উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা

জামালপুরের ইসলামপুরে জুয়া খেলা, মাদক কারবারী এবং চুরের উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা জনতা বাজারে কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে ওই মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কাঠমা জনতা বাজারের প্রধান সড়কে মানববন্ধন শেষে বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে প্রতিবাদ সভা করেন আয়োজকরা।

কাঠমা বণিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, কাঠমা জনতা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান।

বক্তারা বলেন, জুয়া খেলাসহ মাদক ব্যবসায়ী এবং চোরের উপদ্রুপ বৃদ্ধিতে আমরা অতিষ্ঠ হয়ে উঠছি।

চুরির ঘটনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে হানা দিয়ে গরু, ছাগল, হাস-মুরগি, মোবাইল ফোন, যানবাহন, দোকানপাট এবং মূল্যবান জিনিসপত্র চুরি করছে। ইতিমধ্যে এক চোরকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি ফিরাইতে এবং যুব সমাজকে রক্ষায় চোর, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। মাদক ও জুয়া নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার হাজারো মানুষ অংশ নেন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'জুযা বন্ধ এবং মাদক নির্মূলসহ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। প্রকাশ্যে কোথায় জুয়া খেলার আসর বসার তথ্য আমাদের কাছে নেই। এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 


আরও খবর