চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

টানা ৫ দিন পূজা-অর্চনা শেষে দশমীর দিন মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা শেষে বিজয়া শোভাযাত্রার মধ্যে দিয়ে নেচে গেয়ে বিভিন্ন স্থান থেকে সন্ধ্যায় প্রতিমা নিয়ে আসা হয় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে। এরপর ঘাটে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। এসময় ঢাক-ডোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঘাট প্রাঙ্গন।

বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ।

জেলায় এবার ২৯৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিল সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ-প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Tag
আরও খবর