মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'আবাবিল' এর দশ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফোরামের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রধান পরিচালক শাহ মিসবাহ।
এতে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন ফোরামের চেয়ারম্যান হাফিজ লুৎফর রহমান শিপন।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠন বিভাগের সহযোগী পরিচালক, হাফেজ শাকের আহমদ রাফি, ফেদাউর রহমান ইকরাম। দাওয়া বিভাগের পরিচালক হাফিজ আব্দুল্লাহ আল মুমিন তানজিল। সংগীত বিভাগের পরিচালক মতিউর রহমানের এনাম, মোশাররফ হোসেন, মিডিয়া বিভাগের পরিচালক শাহ মাশকুর,হাকিমুল ইসলাম রাফি এবং শাহরিয়ার সাদী প্রমুখ।
সভায় ফোরামের দশ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০ নভেম্বর (সম্ভাব্য)'হৃদয়ের মাহফিল' নামে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কুরআন তিলাওয়াত, ইসলামি সংগিত, পরিকল্পনা গ্রহণসহ বিবিধ অ্যাজেন্ডা ছিল।
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ ঘন্টা ৫৫ মিনিট আগে