নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় স্বেচ্ছাশ্রেমে ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশন

চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছাশ্রমে পালাখাল -গোলবাহার সড়কের ভূঁইয়ারা অংশে ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার সকালে মানবসেবা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সংগঠনের সকল সদস্য স্বেচ্ছায় এই ভাঙা রাস্তাটি মেরামত করেন। ঘন বৃষ্টিপাতে সড়কের দুই পাশের গাইড ওয়াল হেলে পড়ার কারনে রাস্তাটি ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। যার ফলে প্রায় সময় ই এখানে দুর্ঘটনার শিকার হয় অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন। 


ভাঙ্গা রাস্তাটি নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসেনি রাস্তাটি সংস্কারের কাজে। দীর্ঘ সময় অপেক্ষার পর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনসহ সকল সদস্যরা রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেন। রাস্তাটি মেরামত করার ফলে কয়েক গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দুর হয়েছে। যার ফলে সংগঠনটি সকলের নিকট প্রশংসায় ভাসছেন।

মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন পালাখাল- গোলবাহার এই গ্রামীণ সড়কের ভূঁইয়ারা অংশে প্রায় ৩ মাস আগে রাস্তাটা ভেঙে পুকুরে তলিয়ে যায়। দীর্ঘ তিন মাস সময় অপেক্ষা করার পরও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কাজটি সরকারের করার কথা ছিলো সেও কাজটি করেছে মানবসেবা ফাউন্ডেশন। মানবসেবা ফাউন্ডেশন রাস্তা মেরামত ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ভাঙ্গা সড়কটি নিজ উদ্যোগে মেরামত করায় মানবসেবা ফাউন্ডেশন সত্যিই খুব প্রশংসার দাবিদার। 

মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ভূঁইয়ারায় এই গ্রামীণ পাকা সড়কটি   ভেঙে যাওয়ার কারনে এখানে প্রতিনিয়ত অটোরিক্সা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। দীর্ঘদিন যাবত অপেক্ষা করার পরও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কেউ রাস্তাটি মেরামত করতে এগিয়ে আসেনি। তাই আজকে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ উদ্যোগে আমরা সড়কটি মেরামত করেছি। মানবসেবা ফাউন্ডেশন সবসময় মানুষের যে কোনো বিপদে পাশে ছিলো,পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ।

Tag
আরও খবর