তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রেসক্লাব বসুন্দিয়ার নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে আবু তাহের ও আবু বকর

উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাব বসুন্দিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৩ অক্টোবর) বসুন্দিয়াস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে ৯টি পদে ভোট গ্রহণ করা হয়।নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোষাধ্যক্ষ হুমায়ূন কবির এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন।নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নবনির্বাচিতদের নাম প্রকাশ করা হয় এবং আরও তিনজনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং জনকল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা নিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হলো।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দরা হলো: সভাপতি: আবু তাহের,সিনিয়র সহসভাপতি: শেখ আব্দুল জব্বার,সহসভাপতি: শেখ গফ্ফার রহমান,সাধারণ সম্পাদক:আবু বকর,সহসাধারণ সম্পাদক: মিজানুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক: উসমান গনি,দপ্তর সম্পাদক: অমল কৃষ্ণ পালিত,প্রচার সম্পাদক: মোঃ ইমদাদুল হক,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: রায়হান পারভেজ।নতুন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা সমাজের দর্পণ হিসেবে মানুষের জন্য কাজ করে যাবেন। তাদের এই নতুন যাত্রার জন্য সকলের দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে।


আরও খবর