আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসির আসন্ন নির্বাচনী সংলাপ শুরু

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-09-2025 12:02:07 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে অংশীজনের সঙ্গে এটা প্রথমবারের মতো মতবিনিময় হচ্ছে।


নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিরাজমান পরিস্থিতিতে এ উদ্যোগ নিয়েছে ইসি। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।


আগামী নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্ডেট পোস্টাল ভোটিং হচ্ছে। সেই সঙ্গে নির্বাচনী আইন বিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সার্বিক প্রস্তুতি এ সংলাপে উঠে আসবে।


আগামী পবিত্র রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা রয়েছে। ভোটের দিনের অন্তত দুই মাস আগে তফসিল দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। সব ধরনের প্রস্তুতি অগ্রগতি তুলে ধরে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, অংশীজনের সঙ্গে এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে।


আজ সংলাপের প্রথম দিনে সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলে শিক্ষাবিদদের পরামর্শ নেবে।


সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যশা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। ইসি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।


সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন বিধি সময়ের সাথে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে। নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তারপরও জাতীয় নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পযবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধাসহ সবার মতামত, পরামর্শ সহযোগিতা প্রয়োজন।


এমন পরিস্থিতিতে সবার সুচিন্তিত মতামত, পরামর্শ (প্রয়োজনে লিখিতভাবেও দেওয়া যাবে) নিতে এ মত বিনিময় সভা হচ্ছে।

আরও খবর