নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা

‘আমরা ৯টি আইন সংশোধন করেছি’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2025 03:36:59 pm

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ভোটার তালিকা সম্পূর্ণ করা হয়েছে এবং নারী ভোটারের ব্যবধান কমানো হয়েছে। এছাড়া নয়টি নির্বাচন সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে।


রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব তথ্য জানান।


তিনি বলেন, ‘ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করেছি। এছাড়া সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা আইটি সাপোর্টড পোস্টাল ব্যালটের পরীক্ষা সম্পন্ন করেছি। এবার হাজতে থাকা ভোটারদেরও ভোটের ব্যবস্থা করা হবে।’


সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য কর্মকর্তা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, কবি মোহন রায়হান, টিআইবি পরিচালক মো. বদিউজ্জামানসহ অন্যরা।


সিইসি আরও জানান, অক্টোবর মাসে রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও সংলাপ অনুষ্ঠিত হবে।


আরও খবর