নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অভিযোগ সত্ত্বেও বন্ধ হচ্ছে না সদর সাব-রেজিষ্ট্রি অফিসের ঘুষের মহোৎসব



সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসে চলছে প্রকাশ্য ঘুষ বাণিজ্য। দলিল লেখা থেকে শুরু করে যেকোনো কাজে ঘুষ ছাড়া এগোয় না কোনো কাগজ। অফিস সহকারী মহসিনকে ঘিরেই গড়ে উঠেছে শক্তিশালী এক সিন্ডিকেট, যার ছত্রছায়ায় চলছে দুর্নীতির মহোৎসব। অভিযোগ উঠেছে, মহসিনের পেছনে জেলা রেজিস্ট্রারের প্রত্যক্ষ আস্থা রয়েছে।


অফিস সূত্রে জানা যায়, মহসিনকে কেন্দ্র করে টিসি সহকারী হাবিব, অফিস সহায়ক বাচ্চু ও জাহিদসহ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা জেলা অফিসের নামে নিয়মিত টাকা সংগ্রহ করে থাকে। দলিল লেখক ও সেবা গ্রহীতারা অভিযোগ করেছেন—অফিসে ঢুকলেই আগে ঘুষ দিতে হয়, নইলে কাজ হয় না।


দলিলের পর্চার ফটোকপি করতে ১৫-২০ হাজার টাকা। জমি হস্তান্তরে ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত।


প্লট আকারে জমি বিক্রি-বিক্রয়ে শতকরা ৫% রাজস্ব আদায়ের নিয়ম থাকলেও মহসিন তা ঘোষণা করতে দেন না। ফলে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।


মহসিন নিয়মিত দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবুও মহসিনের কথায় কাজ করতে বাধ্য। ফলে সাধারণ মানুষকে বারবার ঘুষ দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, সদর সাব-রেজিষ্ট্রি অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।


জেলা রেজিস্ট্রারের আস্থাভাজন হওয়ায় মহসিন দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল আছেন। শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলায় তিনি হয়ে উঠেছেন দুর্নীতির মূল চালিকা শক্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন থাকায় অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না।


খুলনা বটিয়াঘাটা থেকে বদলি হয়ে সদ্য আসা সাব-রেজিষ্ট্রার অমায়িক বাবু জানান, অফিসে আসলে অভিযোগের বিষয়ে কথা বলব।


অন্যদিকে জেলা রেজিস্ট্রার হাফিজা খাতুন রুমা বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দুর্নীতি বন্ধ হচ্ছে না। দলিল লেখক, সেবা গ্রহীতা ও সাধারণ মানুষ মহসিন সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন। সাতক্ষীরাবাসী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর