তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শরীফ উদ্দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। সুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশে দুর্গাপূজা সব সময় উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়ে আসছে। আর উৎসব হচ্ছে অন্ধকারে গহন থেকে আলোকের উদ্ভাসন। দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে এক বার্তায় শরীফ উদ্দিন এ কথা বলেন।  

মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন বলেন, ‘সব ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানবকল্যাণ। এক বর্বর হিংসা যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানবসভ্যতাকে ধ্বংস করে কুশাসন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।

শরীফ উদ্দিন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের সম অধিকার ও সুরক্ষার সমান সুযোগের অলঙ্ঘনীয় বিধান থাকতে হবে। আমাদের দেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে জনগোষ্ঠীর সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে আমরা সবাই মিলে এমন একটি যৌথ সম্প্রদায় গঠন করি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।’

দুর্গাপূজার উৎসবে সংশ্লিষ্ট সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশের সব নাগরিকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার নিশ্চিত করতে হবে।’


ধর্মীয় সম্প্রীতির যে চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে, তা নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর স্পষ্ট ও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন শরীফ উদ্দিন।‘

এ দেশে ধর্মবর্ণনির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এটাই হোক আমাদের বড় পরিচয়। আমি এবারের শারদীয় দুর্গোৎসবে হিন্দুধর্মাবলম্বীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’ 


Tag
আরও খবর