উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ ১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ‎মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও। আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া চৌদ্দগ্রাম বর্ণাঢ্য আয়োজনে "দৈনিক দেশ রূপান্তর" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অসন্তোষ, উপাচার্যের আশ্বাসে খুললো বিভাগের তালা আদমদীঘিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় অনুষ্ঠিত শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান ক্রয় সরকার বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু : স্পিকার বিরোধী দলের আপত্তির মধ্যেও দুটি বিল পাস বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের আগামী ১বছরের ইজারা সম্পন্ন জয়পুরহাটে আগামী ২রা মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ পীরগাছায় ব্র্যাক সিডের আয়োজনে আলুর উৎপাদন বৃদ্ধির কর্মশালা ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫দফা দাবিতে রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল বলেন, সারাদেশে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার বুঝে নিতে বাধ্য হবে-এই দেশের সাধারণ মানুষ, এদেশের সর্বস্তরের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।  

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনা, আওয়ামী লীগসহ ১৪দলের নেতাদের দৃশ্যমান বিচার করতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টি যদি শেখ হাসিনাকে সমর্থন না করতো তাহলে শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়ে উঠতে পারতো না। আওয়ামী লীগ যেমন অপরাধী তেমনি জাতীয় পার্টিও সমান অপরাধী। এই দেশকে ফ্যাসিবাদের কবলে পরিণত করার জন্য জাতীয় পার্টির ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সরকার যদি নির্বাচনের আগে আমাদের ৫দফা দাবি মেনে না নেয় তাহলে আমরা একের পর এক তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, নায়েবে আমির মাওলানা হাশেম আলী, দপ্তর সম্পাদক আব্দুল জব্বারসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।   

আরও খবর