রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

যশোরের অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে  ঐতিহ্যবাহী পুড়াখালী ফকির বাগান ঈদগাহ ময়দানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৬জানুয়ারি শুক্রবার) বেলা দুইটার সময় স্থানীয় সম্মানিত ইমাম সাহেবদের নেতৃত্বে গঠিত মাদক ও উচ্চে শব্দে গান বাজনা প্রতিরোধ কমিটির আয়োজনে কলেজ শিক্ষক, মোঃ ইবাদৎ হোসেনের সঞ্চালনায়, শ্রীধরপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জুম্মার নামাজের পর থেকে দলে দলে মুসল্লিরা মাদকবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশে জোর হতে থাকে। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব, এ, কে, এম শামীম হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা অপরাধ থেকে দূরে থাকি, কোন অপরাধে জড়িত না হয়, আমার পরিবারের সদস্যরা কেউ যেন অপরাধের সাথে জড়িত না থাকে,  সকলের প্রচেষ্টা  থাকতে হবে। নিজের সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার সজাগ দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারা কোথায় যাচ্ছে,কোথায়  কি করছে। 

সভাপতির বক্তব্যে এ্যাডঃ নাসির উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সক্রিয় হতে হবে, আমাদের উন্নত মানুষ হতে হবে, একটা মাদকাসক্ত সমাজ কখনো উন্নত জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন করতে পারেনা। 


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোরের দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস,  জনাব মুক্তি মুফতি অহিদুর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন পুড়াখালী  ফকির বাগান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার সুযোগ্য  প্রিন্সিপাল জনাব, আলহাজ্ব হাফেজ  হযরত মাওলানা  আশেক এলাহী।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পাথালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব জনাব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। বক্তব্য রাখেন এম, এম মনিরুজ্জামান সেলিম, সুপার- মথুরাপুর দাখিল মাদ্রাসা। আলহাজ্ব হযরত মাওলানা আজিজুল হক, মুহতামিম-শ্রীধরপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও  সভাপতি ৫নং শ্রীধরপুর ইউনিয়ন ইমাম পরিষদ । সমাবেশে বক্তব্য রাখেন উক্ত মাদক ও গান-বাজনা প্রতিরোধ কমিটির আহবায়ক জনাব, জুলফিকার আলী এরশাদ। 

উক্ত  সমাবেশে উপস্থিত ছিলেন অত্র  অঞ্চলের মসজিদের সম্মানিত  ইমামগণসহ  উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি  শহিদুল ইসলাম কাশেমী । উপস্থিত ছিলেন,  ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ইউপি সদস্য জনাব মফিজ উদ্দিন মোড়ল, সাবেক ইউপি সদস্য  রফিকুল ইসলাম   ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে