২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

৫ দফা গণদাবীতে জামায়াতে'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক সমাবেশে ৫ দফা গণদাবী উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
উপজেলা জামায়াতের আমির মাওঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের নমিনী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালু করতে হবে। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী মাওঃ জহুরুল ইসলাম সঞ্চালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ তোফাজ্জল হোসেন, ইন্জিনিয়ার্স ফোরাম বগুড়া অঞ্চল পরিচালক প্রকৌঃ আরিফুল ইসলাম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌর আমির মাওঃ রেজাউল করিম, উপজেলা যুব বিভাগের সভাপতি বনি আমিন, উপজেলা শিবির সভাপতি আসিব ইসলাম, বগুড়া শহর ২০ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি প্রকৌঃ আব্দুল হাকিম, পৌর সেক্রেটারি মোমিনুর ইসলাম সেলিম প্রমুখ।
সমাবেশ শেষে প্রায় হাজার নেতা-কর্মীর একটি বিক্ষোভ মিছিল মাদ্রাসা মাঠ থেকে শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে শেষ হয়।

Tag
আরও খবর