জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

পীরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

রংপুরের পীরগাছায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে তাদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কার্যালয় সংলগ্ন মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌসি আকতার জানান, পূজায় দায়িত্ব পালনে আমাদের সব প্রস্তুতি শেষ। চলতি বছর উপজেলায় ৯টি ইউনিয়ন মোট ৮০টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে ৪৬৬ জন আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুরুষ আনসার ৩১৬জন ও মহিলা আনসার ১৫০জন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, আশা করি শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। তবে কোনো সন্দেহজনক বা অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে, আমরা দ্রুত ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, “সব ধরনের গুজব থেকে সজাগ থাকতে হবে। গুজবের খবর বা কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটার আগেই আমাকে বা সংশ্লিষ্ট কর্তকর্তাকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়াও বক্তব্য রাখেন পীরগাছা থানা এসআই নুর আলম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক হামিদা খাতুন ও আল আমীন।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৭ মিনিট আগে