বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ববিতে ১ বছরের প্রকল্পে তিন মাস পর পিডি নিয়োগ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে ১ বছর মেয়াদী সমন্বিত ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে প্রকল্প অনুমোদনের তিন মাস নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।

 

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব এস এম ইমরুল হাসানের সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। এর আগে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের জন্য ৩ কোটি ৯ লাখ টাকা অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বরাদ্দে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, চিকিৎসা, খেলাধুলা ও সাংস্কৃতিক সুবিধাসহ মোট ২৪টি খাতের আওতায় ৩৩টি স্থাপনার সম্ভাব্যতা যাচাই করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত (১ বছর)। 


প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ৫টি , ৫ তলা বিশিষ্ট ছাত্র হল ২টি ও ছাত্রী হল ১টি ,ট্রেজারার ও ডিনদের জন্য ১টি করে বাসস্থান ,সিনিয়র টিচার্স কোয়ার্টার ১টি , হল প্রভোস্টদের বাসভবন ১টি , অফিসার বা জুনিয়র টিচার্স ডরমেটরি ২টি , ৩য় শ্রেণী এবং ৪র্থ শ্রেণীর কোয়ার্টার ১টি , মেডিকেল সেন্টার ১টি , গেস্ট হাউজ ১টি , গবেষনা কেন্দ্র ১টি ,সিনেট ভবন ১টি ,পরিবহন , পরিকল্পনা ও প্রকৌশল ভবন ১টি , শিক্ষক ক্লাব ১টি , জিমনেসিয়াম ১টি , অডিটরিয়াম ১টি , ওপেন থিয়েটর ১টি , শহীদ মিনার ১টি , প্রাথমিক বিদ্যালয় ১টি , প্রস্তাবিত পুকুর ৪টি , প্রোভিসির বাসস্থান ১টি ও চাহিদা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরিণ রাস্তা নির্মাণ ।

 

এদিকে, প্রকল্প অনুমোদনের সময় থেকে প্রায় এক-চতুর্থাংশ পেরিয়ে গেছে। এতে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়নে চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা দপ্তরের একাধিক কর্মকর্তা । তারা জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পের প্রাথমিক জরিপ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শুরু না হলে পরিকল্পনা প্রণয়নে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এতে করে প্রকল্পের মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।”


তবে নতুন নিয়োগ পাওয়া পিডি ড. হাফিজ আশরাফুল হক দায়িত্ব গ্রহণের পর প্রকল্পকে সময়মতো সম্পন্ন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংকট অনেক । তাই এ প্রকল্পটি আমাদের জন্য আশার আলো। আমি সর্বোচ্চ চেষ্ঠা করবো কাজটি দ্রুত সময়ের করে ফেলার। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাচ্ছি।”

Tag
আরও খবর