স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা



নীলফামারীর কিশোরগঞ্জে স্থানীয় মূলস্রোতধারার গণমাধ্যম কর্মীদের সাথে  পরিচিতি ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। 


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রশাসনিক হল রুমে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কাস্তে, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব আহবায়ক মো.আদর আলী,  রিপোর্টাস ক্লাবের আহবায়ক আহসানুল হক চন্দন, সদস্য সচিব সামসুজ্জামান সুমন, দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি বিপিএম জয় প্রমুখ।


এসময় আরও উপস্থিত ছিলেন এসআই কাজী রিপন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। 


মতবিনিময়ের সময় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আপনারা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের শক্তি ও সহযোগিতায় সামাজিক-আর্থিক, গ্রীন-ক্লিন উপজেলা হিসেবে বিশ্বে পরিচিত করা হবে কিশোরগঞ্জ উপজেলাকে। তিনি উপজেলা প্রশাসনের কাজের পজেটিভ দিক তুলে ধরার ও নেগেটিভ দিকগুলোর সমালোচনার আহবান জানিয়ে বলেন, সামাজিক অন্যায়, অবিচার, বাল্যবিবাহ, মাদক, সামাজিক সকল অবক্ষয়মুক্ত হবে কিশোরগঞ্জ। আমরা টিম কিশোরগঞ্জ হয়ে কাজ করে কিশোরগঞ্জকে দেশব্যাপি তুলে ধরি।



আরও খবর