বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

জীবন সংগ্রামে নেত্রকোণার সিয়াম

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-09-2025 03:47:38 pm

জীবন সংগ্রামে নেত্রকোণার সিয়াম


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি 

 নেত্রকোনা জেলার মদন উপজেলার কদমশ্রী গ্রামের সিয়াম জেলার কুড়পার সিএনজি স্ট্যান্ডে বসে ভিক্ষা করছে। তার দুটি পা ই অচল। হাটতে পারে না,হামাগুড়ি দিয়ে চলা ফেরা করে।


বৃহস্পতিবার তার সাথে দেখা হয় নেত্রকোণা জেলার কুড়পার সিএনজি স্ট্যান্ডে। আমি তার পাশে দাড়িয়ে ছিলাম। অনেকে তাকে টাকা দিয়ে সাহায্য করছেন। আমার কৌতুল হল তার সাথে কথা বলতে। আমি তার কাছে গিয়ে বসলাম। নাম, গ্রাম,বাবা-মার নাম জিজ্ঞাস করলাম। সে বললো নাম সিয়াম, পিতার নাম মজলু মিয়া, মাতার নাম সনি বেগম,গ্রাম মদন উপজেলার কদমশ্রী। সিয়ামের বয়স আনুমানিক ১৫/১৬ বছর হতে পারে। সিয়াম জন্ম থেকে প্রতিবন্ধী। শরীরের গঠন স্বাভাবিক হলেও তার দুটি পা ই অচল। সিয়াম প্রতিদিন সকালে কদমশ্রী থেকে নৌকা,অটো এবং সিএনজি দিয়ে নেত্রকোণা আসে এবং সন্ধ্যায় চলে যায়।


বাবা-মায়ের কথা জিজ্ঞাস করতে সিয়াম একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো বাবা-মা জীবিত থাকলেও আমার নিকট মৃত। কারণ জানতে চাইলে সিয়াম এক করুন কাহিনী বললো। সিয়ামের জন্মের পর  তার বাবা-মা সিয়ামকে ফেলে তারা স্বামী-স্ত্রী আলাদা হয়ে যায়। কারণ সিয়াম জন্ম থেকে পঙ্গু যার ফলে বাবা-মা তার দায়িত্ব নিতেও চাই নি।  কতটুকু পাষন্ড হলে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে ভাবতেই হৃদয়টা কেঁপে উঠে।

    সিয়ামকে ফেলে তার বাবা -মা দুজনেই আবার দ্বিতীয় বিয়ে করে জীবন যাপন করছে। দুঃখের বিষয় হলো সিয়ামের বাবা -মা আর পঙ্গু সিয়ামের খুজ খবর নেয় নি। সিয়াম বলে আমার বাবা-মা এর মত এমন বাবা-মা যেন কারো ভাগ্যে না আসে।


বাবা-মা চলে যাওয়ার পর থেকে সিয়ামের ফুফু সিয়ামকে লালন পালন করে বড় করছেন। এখনও সিয়াম তার ফুফুর সাথেই আছে। সিয়াম জানায় সারা দিন ভিক্ষা করে যা পায় তা তার ফুফুর হাতেই তুলে দেয়। সিয়াম যত দিন বেঁচে থাকবে হয়তো তাকে এভাবেই চলতে হবে। সংগ্রামই হবে সিয়ামের  জীবন চলার পথের পাথেয়। সিয়াম সবার কাছে দোয়ার আবেদন জানিয়ে বলেন সবাই আমার জন্য দোয়া করবেন। 

আরও খবর