বাঘারপাড়া উপজেলার খাজুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাহাবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ৮-দলীয় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব এবং মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ। বিকেল ৪টায় রেফারি হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয় এই উত্তেজনাপূর্ণ লড়াই। টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ ২০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোছা. তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান, এবং চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন।এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চণ্ডিপুর বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড় ভাই মোঃ রুবেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার মিরাজ হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ এবং ইফতেখার পিপুল।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
২ ঘন্টা ২০ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ২৪ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে