বগুড়ার সারিয়াকান্দি পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাসেন আলী। দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত। তিনি কুঠিবাড়ি এলাকার মৃত কুড়েনু প্রামানিকের ছেলে।
দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের সাথে যুদ্ধ করে চলছে তার জীবন সংগ্রাম। এমন খবর পেয়ে হাসেন আলীর চিকিৎসার জন্য নেতাকর্মীদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
বৃহস্পতিবার রাতে একেএম আহসানুল তৈয়ব জাকিরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল মোমিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, পৌর মহিলাদলের সভানেত্রী মৌসুমী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুবনেতা মোস্তফা মামুন, যুবনেতা সুজন মাহমুদ বাবু, পৌর বিএনপির সদস্য গোলা প্রাং, উপজেলা জিসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাইলট মিয়া, পৌর ছাত্রদল নেতা সামিউল সনি প্রমুখ।
চিকিৎসা সহায়তা প্রদান শেষে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে হাসেন আলীর খোঁজ নিয়েছেন একেএম আহসানুল তৈয়ব জাকির।
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ ঘন্টা ৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৬ মিনিট আগে