নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় ট্রাম্পের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-09-2025 10:12:24 am

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্ক করেছেন, এ ধরনের ঘটনা গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পরিস্থিতি নিয়ে মোটেও খুশি নই। এটি ভালো কিছু নয়। আমরা চাই বন্দিদের ফেরত আসুক, কিন্তু যেভাবে ঘটনা ঘটেছে, তা আমাদের সন্তুষ্ট করেনি।’


হামলার ঘটনায় ট্রাম্পের কিছু উপদেষ্টাও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার দাবি, ইসরাইলি অভিযানের বিষয়ে আগে থেকে প্রেসিডেন্টকে অবহিত করা হয়নি। বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে তথ্য আসে।


তথ্য পাওয়ার পরপরই ট্রাম্প হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতার সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তবে এক মার্কিন কর্মকর্তা জানান, যখন উইটকফ কাতারিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।


আরেকটি সূত্র জানায়, এর আগের দিন উইটকফ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। কিন্তু আলোচনার সময় আসন্ন হামলার বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।


এই ঘটনার পর যুক্তরাষ্ট্র-ইসরাইল কূটনৈতিক সম্পর্কের ভেতরে অস্বস্তি বেড়েছে বলেই পর্যবেক্ষকদের মন্তব্য।

আরও খবর