বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিস অচল: ৪২ কর্মচারী গণছুটিতে, গ্রাহক ভোগান্তি চরমে পটুয়াখালী

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিসের ৪২ জন কর্মচারী সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ায় অফিসের সমস্ত দাপ্তরিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এতে বিদ্যুৎ সংযোগ, মিটার সংক্রান্ত জটিলতা, বিল সংশোধনসহ বিভিন্ন সমস্যার সমাধান না পেয়ে বহু গ্রাহক প্রতিদিন ফিরে যাচ্ছেন, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে গলাচিপা জোনাল অফিসে আসা গ্রাহকরা নিজেদের জরুরি কাজ সম্পন্ন করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন অফিস বন্ধের মতো অবস্থা। কেউ নেই কাজ করার মতো। এভাবে চলতে থাকলে আমাদের ভোগান্তি বাড়বে।" পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার (০৬ সেপ্টেম্বর) জানানো হয়েছিল, কিছু অভ্যন্তরীণ সমস্যার জেরে কর্মচারীরা এই গণছুটির সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমস্যার বিস্তারিত বিবরণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে গলাচিপা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, " যে কয়জন কর্মচারী উপস্থিত আছেন, তাদের দিয়ে নির্বিঘ্ন সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।" এদিকে, হঠাৎ করে অফিসের অধিকাংশ কর্মচারীর গণছুটিতে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করে গ্রাহক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ২৩ মিনিট আগে