আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

চাঞ্চল্যকর ইকবাল হত্যা: ডিবি বগুড়ার অভিযানে মূল ঘাতক রতন গ্রেফতার

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2025 05:12:35 pm

সংগৃহীত

জাহিদ হোসেন : বগুড়ায় চাঞ্চল্যকর হাতুড়ি হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় নিহত ক্যাশিয়ার ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন ও পেট্রোল পাম্প থেকে লুট হওয়া নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, ০৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বগুড়া সদর থানাধীন শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ক্যাশিয়ার ইকবাল হাসানের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করে তার সহকর্মী মো. রাকিবুল ইসলাম রতন (২৫)। পরে সেলাই রেঞ্চ ও চাকু দিয়ে আরও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর আসামি ক্যাশ থেকে টাকা ও ইকবালের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।


পরদিন নিহতের বোন মোছাঃ সাদিয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


এর আগে থেকেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মো. রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ০৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে মূল আসামি রতনকে গ্রেফতার করা হয়।




গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, নিহত ইকবাল বিভিন্ন সময়ে পাম্প থেকে তেল চুরির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি পাম্পের মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে রতনকে চর-থাপ্পড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে রতন সুযোগ খুঁজছিল। অবশেষে ০৭ সেপ্টেম্বর রাতে ইকবালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ ঘন্টা ৩৭ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১২ ঘন্টা ৩০ মিনিট আগে