অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ক্যানসারের টিকা আনল রাশিয়া, ট্রায়ালে শতভাগ সাফল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2025 11:55:10 pm

বিশ্বজুড়ে ক্যানসার প্রতিরোধে আশার আলো দেখাল রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন একটি ক্যানসার টিকা, যা ক্লিনিক্যাল ট্রায়ালে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। টিকাটির নাম “এন্টারোমিক্স”, এবং এটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি প্রথম ক্যানসার ভ্যাকসিন। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা জানিয়েছেন, সব ধরনের রোগীর জন্য ব্যবহারের উপযোগী এই টিকাটি এখন শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই চলতি মাসেই বাজারে আসবে এটি।

রুশ বার্তা সংস্থা তাস (TASS)-এর এক প্রতিবেদনে জানানো হয়, টিকাটি প্রাথমিক ও মধ্যম পর্যায়ের ক্যানসার রোগীদের ওপর বিশেষভাবে কার্যকর। এটি শুধু ক্যানসার কোষ ধ্বংসে সক্ষম নয়, বরং বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয়।

এমআরএনএ (মেসেঞ্জার রাইবো নিউক্লেইক অ্যাসিড) হলো এমন এক প্রযুক্তি, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে নির্দিষ্ট একটি রোগের বিরুদ্ধে লড়ার জন্য। এই একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯ এর টিকাও তৈরি করা হয়েছিল। এবার সেই প্রযুক্তিরই ব্যবহার হয়েছে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে।

গবেষকরা জানান, এন্টারোমিক্স ব্যবহারের ফলে রোগীদের শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, যা এই টিকার নিরাপত্তা ও সহনশীলতা নিয়েও আশ্বস্ত করছে।

রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি যৌথভাবে এই টিকাটি উদ্ভাবন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ক্যানসার চিকিৎসায় একটি "গেম চেঞ্জার" হয়ে উঠতে পারে।

দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য রোগ হিসেবে পরিচিত ক্যানসার চিকিৎসায় এ ধরনের অগ্রগতি বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা, তারপরই বিশ্ব হয়তো পেতে যাচ্ছে ক্যানসার মোকাবেলায় নতুন এক হাতিয়ার।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮২ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৩ দিন ৪৪ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৪ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে