তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৫ ঘণ্টার অনশন অবশেষে শেষ হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম এর লিখিত আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাঁদের অনশন ভঙ্গ করেন। এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করান এবং তাঁদের বুকে জড়িয়ে ধরেন।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপাচার্য ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের চারটি দাবি পূরণের লিখিত আশ্বাস দেন। এই লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।


শিক্ষার্থীদের দেওয়া বিশ্ববিদ্যালয় উন্নয়নের রোডম্যাপ বলা হয়েছে: 


 * পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজ-এর কাজ শেষ করা হবে।

 * বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

 * অ্যাম্বুলেন্স কেনা: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রবিবার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।

 * জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।


Tag
আরও খবর



deshchitro-6af3486968ce7-101126103801.webp
রাজধানীর শ্যামলিতে বাসে আগুন

১৩ ঘন্টা ১ মিনিট আগে