বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

নন্দীগ্রামে কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে ৫শ বছরের পুরাতন আলিয়া মসজিদ



বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে সবুজ-শ্যামল গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশ’ বছরের প্রাচীন এক মসজিদ। স্থানীয়ভাবে আলিয়া মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে এখনও টিকে আছে।


উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মসজিদটি আবিষ্কৃত হয় প্রায় ২৫ বছর আগে। স্থানীয়দের ভাষ্য, হাজারকি গ্রামের পূর্বপাশে পরিত্যক্ত আলিয়া পুকুরপাড়ে জঙ্গল পরিষ্কার করার সময় মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকেই এটি স্থানীয়দের আগ্রহ এবং দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


মাত্র ১৩ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট এই মসজিদের উচ্চতা প্রায় ২২ ফুট। ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের পূর্বদিকে তিন ফুট উচ্চতার একটি প্রবেশদ্বার রয়েছে। ভেতরে ছোট্ট একটি মেহরাব এবং কোণায় নকশা করা কারুকাজ এখনও চোখে পড়ার মতো।


বাহিরের দেয়ালে পোড়া ইটের ক্ষয় দেখা গেলেও ভেতরের গম্বুজ ও ইটের গঠন এখনও মজবুত এবং দৃষ্টিনন্দন। কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার পরিচয় নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি মুঘল আমলের একটি নিদর্শন। মসজিদটি দেখতে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে। স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসীদের বক্তব্য প্রশাসনিকভাবে উদ্যোগ নিলে মুঘল আমলের ৫শ বছরের পুরাতন এই মসজিদটি হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থান। ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, মুঘল আমলের এ মসজিদটি অনেক ছোট কিন্তু এর ভেতর ও বাহিরে কারুকার্য গুলো অনেক সুন্দর। মসজিদটি ছোট হলেও এটি একটি অনন্য নিদর্শন। 

আরও খবর