লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আদমদীঘিতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন আয়ের উৎস ও গৃহহীন হবার আশংকায় এলাকাবাসী চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ইসলামপুরে বিএনপির অন্তর্কোন্দল : হালিম, বাবু এবং ফরহাদ খানের আলাদা শোভাযাত্রা, সমাবেশ


জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির অন্তর্কোন্দল গড়িয়েছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতেও। 

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পৃথক পৃথক সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

এতে এক পক্ষে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। অন্য পক্ষে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। এ ছাড়া আরেকটি পক্ষে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ব্যবসায়ী শরিফুল ইসলাম খান ফরহাদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের নেতৃত্বদানকারী ওই তিনজনই আসছে নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সেলক্ষ্যে যাঁর যাঁর অবস্থান থেকে দলীয় কর্মসূচি পালনসহ মাঠ চষে বেড়াচ্ছেন। এক্ষেত্রে উপজেলা, পৌর এবং ১২টি ইউনিয়ন বিএনপির কমিটির সিংহভাগ নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকায় মাঠ পর্যায়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। অপরদিকে চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির সদস্য হওয়ায় কেন্দ্রীয়ভাবে শক্ত অবস্থানে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম খানের সহোদরা ছোট ভাই হওয়ার সুবাদেমনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের দলীয় অবস্থান অনেকটাই মজবুত। 

বেলা সাড়ে ১১টার দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার আয়োজনে ইসলামপুর কেন্দ্রীয় অডিটরিয়াম মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সুলতান মাহমুদ বাবু। 

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন, সহসভাপতি একেএম শহিদুর রহমান শহিদ, মেজবাহ উদ্দিন সাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহম্মেদ বিপুল মাষ্টার, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদল আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, যুবদল নেতা ছামিউল হক লাভলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল। 

পরে সেখান থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে সমাবেশ করেন নেতা-কর্মীরা। 

অন্যদিকে বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করে দলটির একাংশের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার।

এ ছাড়া বিকেল ৪টার দিকে ইসলামপুর কাচারি মোড় এলাকায় থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ব্যবসায়ী শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আকারে নেতা-কর্মীরা বক্তব্য দেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর আলম, পৌর বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পল্টন, জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপির সদস্য কামরুল খান, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান সোহাগ এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ পিয়াস।

তিন ভাগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেন, 'আমি সবসময় দলের ঐক্য চাই। ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচি পালন করতে পারলে ভালো। তবে গণতান্ত্রিক দেশে একটি দলের মধ্যে পৃথক পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন হতেই পারে। এ আসনে একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপ্রত্যাশী হওয়ায় পৃথক পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। এক্ষেত্রে যাচাই-বাছাই শেষে দল নির্ধারণ করবে কাকে মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে নিয়ে কাজ করার পক্ষে।'

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'আমাকে এখানকার বিএনপির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।  উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে আমাদের কমতি নেই। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই এক ব্যানারে দলের কর্মসূচি পালন করাটার মধ্যে আনন্দই আলাদা। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে অন্য কোনো পক্ষ্য দলীয় কর্মসূচি পালন করলেও, আমরা সেটাও আপত্তি করছি না। ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচন করিয়েছে। আমার ওপর দলের যথেষ্ট আস্থা রয়েছে। আমি প্রায় চার দশক থেকে বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত।'

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ খান বলেন, 'আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আসছে নির্বাচনে আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী। ইসলামপুরবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। সংসদে যাওয়া সুযোগ দিলে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করব। এ ছাড়া নদী ভাঙনরোধ, শিক্ষা ব্যবস্থাসহ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে।'






আরও খবর