কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জোয়ারের পানিতে তলিয়ে গেছে পৌর শহরসহ ৩০টি গ্রাম

ছবির ক্যাপশনঃ রবিবার জোয়ারে মোরেলগঞ্জ বাজার ও স্টীমার ঘাট এলাকা এভাবেই ডুবে যায়।

 সপ্তাহ জুড়ে অব্যাহত বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে মোরেলগঞ্জের পৌর শহর সহ উপজেলার অধিকাংশ এলাকা। দিনে রাতে অব্যাহত পানির চাপে দিশেহারা হয়ে পড়েছে এ এলাকার মানুষ। জোয়ারের তোরে ভেঙ্গে গেছে কাঁচা ঘর-বাড়ি ও কাঁচা-পাকা রাস্তা। পানগুছি নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় জোয়ারের সময় যানবাহন ও মানুষ চলাচল ব্যাহত হয়। সাময়িক বন্ধ রাখা হয় বাজার-হাসপাতাল ঘাট খেয়া পারাপার। বাজার সহ সমস্ত উপজেলা তলিয়ে স্থবির হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম। মানুষের ঘেরে পানি ঢুকে একাকার হয়ে গেছে সব জলাশয়।






রবিবার সরেজমিনে দেখা গেছে, শহরের কাপুড়েপট্টি সড়ক, কাঁচা বাজার, কেজি স্কুল সড়ক, ফেরিঘাট সংলগ্ন কালাচাঁদ মাজার এলাকা, লঞ্চঘাট, এসএম কলেজ এলাকা, সানকিভাঙ্গা, সুতালরি, বারইখালী, বদনিভাঙ্গা,  বহরবুনিয়া, কুঠিবাড়ি, গাবতলা, কাঁঠালতলা সহ ৩০ টিরও বেশি গ্রাম স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে। 

দুপুরের রান্না হয়নি না বারইখালী ফেরিঘাট এলাকা ও খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়ীয়া গ্রামে। পানিতে তলিয়ে গেছে ওইসব এলাকার রান্নাঘর। মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের অনেক পরিবার তাদের ঘরে তালা দিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, গাবতলা গ্রামটি নদীর তীরবর্তী হওয়ায় পানির প্রবাহটা সেখানে বেশি। ওই গ্রামের শতাধিক পরিবার নিয়মিত পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে আসছে। দিনে ও রাতে দু'বার পানিতে ডুবে যাওয়ার ফলে অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছেন। ওই গ্রামের কোন বাড়িতে রান্না করার কোন ব্যবস্থা নেই। বাড়ি-ঘর সব তলিয়ে গেছে। 

অপরদিকে খাউলিয়া ইউনিয়নে দেখা গেছে, সন্ন্যাসী বাজার-কেয়ার বাজার পাকা রাস্তাটি  পানির চাপে ভেঙ্গে সেখানে ২০ ফুটের একটি খাল হয়ে গেছে। খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান জানান, তার ইউনিয়নে ছয়টি রাস্তা পানির তোড়ে ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে।

নদীর তীরবর্তী বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান টিএম রিপন জানান, তার ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া, উত্তর ফুলহাতা, ঘষিয়াখালী গ্রামের দুই শতাধিক মৎস্য ঘের পানির নিচে। নতুন করে ভয়ঙ্কর নদী ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ফুলহাতা বাজার জামে মসজিদ সহ বেশকিছু ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে।

জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা জানান, তার ইউনিয়নে পালেরখন্ড, কাকড়াতলী, শনিরজোড়, সোনাতলা, চন্দনতলা গ্রামে ৫০টার মত ঘের পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বেশ কিছু কাঁচা ঘর ভেঙে গেছে।

হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান জানান, তার ইউনিয়নের বদনীভাঙ্গা, পাঠামারার পাকা রাস্তা ও শতাধিক মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে। পানির চাপে এসব ঘেরের বেড়ি ভেঙ্গে পানি প্রবেশ করে বেরিয়ে গেছে বিভিন্ন প্রজাতির মাছ। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন শতাধিক ঘের ব্যবসায়ী। বদনীভাঙ্গার বিএস রতমতিয়া দাখিল মাদ্রাসা হয়ে সেকেন্দার আলীর দোকান পর্যস্ত এক কিলোমিটার ইটের সোলিং রাস্তা ও মুসলিম ইটভাটা হয়ে পাঠামারা হাজিগঞ্জের দুই কিলোমিটার কাঁচা রাস্তা ভেঙ্গে পড়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, এ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। সংশ্নিট এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, আমন ও উপশী বীজতলাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। দু-একদিনে আবহাওয়ার উন্নতি না হলে বড় ধরণের ক্ষতি হতে  পারে।

উপজেলা প্রকৌশলী জানান, বেশকিছু রাস্তা ভেঙে যাওয়ার খবর পেয়েছি। সন্ন্যাসী টু কেয়ার রাস্তার কাজ শুরু হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, অতিরিক্ত জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট, কৃষি ও মৎস্য ঘেরগুলোর খোঁজখবর নিয়ে একটা তালিকা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন জানান, খাউলিয়া ইউনিয়নের কুমারখালী হয়ে বহরবুনিয়া ইউনিয়নের খষিয়াখালী পর্যন্ত নদী প্রটেকশন ওয়াল করার প্রস্তাবটি একনেক সভায় পাস হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। নদী প্রটেকশন ওয়াল হলে এভাবে আর সাধারণ মানুষকে পানিতে ডুবতে হবেনা। দীর্ঘদিনের এ সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।



Tag