মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

এবার বিশ্বকাপ ট্রফিটা রেখে দিতে চান ট্রাম্প!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2025 04:40:19 pm

গেল মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে চেলসির জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মূল ট্রফিটা তার ওভাল অফিসে রেখে দিতে চান। যে কথা সে কাজ। সত্যি আসল ট্রফিটা রেখে দেন তিনি। আর রেপ্লিকা দেয়া হয়েছে ইংলিশ ক্লাবটিকে। এবার ট্রাম্পের দৃষ্টি বিশ্বকাপের আসল ট্রফিতে!


২০২৬ বিশ্বকাপের ড্র’র দিনক্ষণ জানাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফি সঙ্গে করে এনেছিলেন ওভাল অফিসে। ফলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক বিশেষ মুহূর্তই তৈরি হলো বটে। ফিফা প্রেসিডেন্ট দেখা করলেন ট্রাম্পের সঙ্গে। সেখানে ঘোষণা হলো বিশ্বকাপের ড্রয়ের দিন-তারিখ। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবলের ইতিহাসে এটাই প্রথমবার যখন তিন দেশ একসঙ্গে আয়োজন করবে সবচেয়ে বড় আসর।


 বৈঠকের সময় ইনফান্তিনো ট্রাম্পকে উপহার দিলেন বিশ্বকাপ ২০২৬–এর আসল ট্রফি। ট্রফি হাতে দেয়ার সময় ফিফা সভাপতি মজা করে বললেন, এটা কেবল বিজয়ীদের জন্য। আপনি একজন বিজয়ী, তাই আপনি এটা ছুঁতে পারেন। ট্রফিটা ভারী। শেষবার এটা তুলেছিলেন লিওনেল মেসি, ২০২২ সালের চ্যাম্পিয়ন।


 ট্রফিটি হাতে নিয়ে ট্রাম্প বলেন, ‘‘এটা বেশ ভারী।’’ এ সময় ট্রাম্পের হাত থেকে পড়ে যাওয়ার উপক্রমও হয়েছিল ট্রফিটা। ইনফান্তিনো আটকান কোনরকমে। এরপর ট্রাম্প মজা করে বলেন, সুন্দর একখণ্ড সোনা। আমি কি এটা রেখে দিতে পারি? আমার মনে হয় না আমি এটা ফেরত দেব।’ এমনকি অফিসের এক জায়গা দেখিয়ে বললেন, সেখানেই তো এটা সাজিয়ে রাখতে পারি!


এরপর ইনফান্তিনো ট্রাম্পের হাতে তুলে দেন বিশ্বকাপ ২০২৬–এর প্রথম টিকিটও। সেই টিকিটে লেখা ছিল ‘প্রথম সারি, প্রথম আসন’। আরও বিশেষ ব্যাপার হলো, টিকিটে নম্বর দেওয়া ছিল ৪৫/৪৭। এটা ইঙ্গিত করছে ট্রাম্পের পরিচিতি—মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট।


আসন্ন আসর হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল খেলবে এখানে এবং ১৬ শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত। এর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে।


ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্রয়ের দিনক্ষণ জানাতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে এটা। যে জায়গাটা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র। দলের প্রতিনিধি, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও ১৬ শহরের প্রতিনিধিত্বকারী ভক্ত-সমর্থকদের অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।


বছরে ১০ লাখেরও বেশি মানুষ আসেন কেনেডি সেন্টারে। ২০০০-এর বেশি প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বছরজুড়ে। বিশ্বকাপের ড্র নিশ্চিতভাবে পাবে অন্য মাত্রা।


হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি ক্রিস্টি নোম। লাল রঙের ক্যাপ পরে ট্রাম্প লিখেছিলেন, ট্রাম্প সব কিছুর ব্যাপারে ঠিকই বলেছিলেন।


ফুটবল বিশ্বকাপের উত্তাপ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। হোয়াইট হাউসের এই সব ঘটনা সে উত্তাপ আরেকটু বাড়াল বৈকি!

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে