বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

ঘর আলোকিত করে আসা তাসিনের জীবন এখন অন্ধকারে

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-08-2025 04:36:17 pm




মোঃ ফরমান উল্লাহ,  বিশেষ প্রতিনিধি 

নেত্রকোণা জেলার পূর্বধলায় আলোকিত হয়ে আসা তাসিনের জীবন এখন অন্ধকারে। ৯ বছর পূর্বে শিরিন-রফিক দম্পত্তির ঘর আলোকিত করে পৃথিবীতে আগমন করে। তাসিনের মা-বাবা অনেক খুশি হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস জন্মের পর থেকেই তাসিন অন্য আর পাঁচ জনের মত বেড়ে উঠে নি। বয়স বাড়ার সাথে সাথে তাসিনের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। 

পূর্বধলা উপজেলার লাউজানা গ্রামে তাসিনের বাড়ি। তাসিনের বাবা একজন দিন মজুর। তাসিনের জন্মে মা বাবা আনন্দিত হলে ও বর্তমানে তাদের দুঃখের শেষ নেই। তাসিনের বর্তমান বয়স ৯ বছর হলেও শারীরিক গঠন ৩/৪ বছরের বাচ্চার মত। তাসিন কথা বলতে পারে না,হাটতে পারে না, নিজের হাতে খেতেও পারে না। তাসিনের পা দুটি অবস। তাসিন মাটিতে গড়াগড়ি করে ঘরের ভিতরে চলাচল করে।

তাসিনের মা জানান টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছে না। তাসিনের বাবা দিন মজুরি করে যে আয় করে তা দিয়ে সংসার চালানো কস্ট সাধ্য হয়ে পড়ে। তাসিনকে বিভিন্ন সময় ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো হয়েছে।করোনাকালীন সময়ে আর্থিক অনটনে তাসিনের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এখন অর্থের অভাবে তাসিনের চিকিৎসা বন্ধ রয়েছে।

এ প্রতিবেদক যখন তাসিনের বাড়িতে যায় তখন তাসিন ঘরের দরজার সামনে বসে চৌকাঠে নিজের মাথায় নিজেই আঘাত করতে দেখা যায়। তাসিনের মা বলেন সব সময় হাত অথবা ঘরের দরজার চৌকাঠ বা ঘরের বেড়ায় সাথে মাথায় আঘাত করতে থাকে।
 
তাসিনের মা বলেন ডেলিভারির সময় সমস্যা হয়েছিল। পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছে সময় মত ডেলিভারি না হওয়ায় মাথায় সমস্যা হয়েছে। সময়মত চিকিৎসা করলে তাসিন স্বাভাবিক জীবন যাপন করতে পারতো। টাকা অভাবে এখন আর চিকিৎসা করতে পারছেন না। এখন আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। একথা বলে তাসিনের মা শিরিন কান্নায় ভেঙ্গে পড়েন।

তাসিনের চাচী জেসমিন বলেন তাসিনের এ কস্ট দেখে আমাদের ও কস্ট হয়।  তাদের আদরের সন্তানের জীবন এখন অন্ধকারে।  দুই ভাই বোনের মধ্যে তাসিন বড়।

 সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এবং সাহায্যের হাত বাড়িয়ে তাসিন অন্য শিশুদের মত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ঘর আলোকিত  করে আসা তাসিনের জীবন এখন অন্ধকারে।
আরও খবর