সংবাদ প্রকাশের জের ধরে শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ আগস্ট রবিবার দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। শনিবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে হামলায় আহত দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতার ছোট ভাই মো. হুমায়ুন খান বাদী হয়ে থানায় মামলা করেন। এতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার একাধিক মামলার আসামি মো. রাসেল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৬ থেকে ৭ জনকে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, খোরশেদ আলম ১৫ আগস্ট সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৫৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে