সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

এম.আর.আই.বি-এর পক্ষ থেকে ববি উপাচার্য-এর হাতে ম্যাথ রিসার্চ টুলস্ হস্তান্তর


আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ম্যাথমেটিক্যাল সাইন্স রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ (এম.আর.আই.বি) এর ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ মো. রায়হানুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম-এর সাথে কার্যালয়ে সাক্ষাত শেষে ২৫টির বেশি ম্যাথ রিসার্চ টুলস্ হস্তান্তর করেন।


সাক্ষাতে উপাচার্য মহোদয় চলতি বছরের অক্টোবর মাসের ৮ ও ৯ তারিখ বুধবার ও বৃহস্পতিবার (সম্ভাব্য) গণিত প্রদর্শনী আয়োজন করতে সম্মত হয়েছেন। ম্যাথমেটিক্যাল সাইন্স রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ (এম.আর.আই.বি) সহজভাবে গণিত উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার মধ্যে জটিল জ্যামিতিক সমস্যা (৩ডি উপকরণ) অন্তর্ভুক্ত রয়েছে। গণিত প্রদর্শনী গণিতকে বাস্তবিকভাবে শেখার জন্য অত্যন্ত সহায়ক, কারণ বাস্তব শিখণ সাধারণত: দীর্ঘস্থায়ী হয়। মূলত প্রদর্শনী হচ্ছে সমন্বিত একটি মিলনমেলা, যেখানে দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে এবং অজানাকে জানতে পারে।


ইতোমধ্যে এম.আর.আই.বি বিভিন্ন ধরণের উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে সব বয়সের মানুষ—যেমন BCS , GRE পরীক্ষার্থী এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীগন (যারা গণিতে দুর্বল, এবং গণিতের প্রতি দুর্বল) সহজে ও আগ্রহের সাথে গণিত শিখতে পারে। কারণ এম.আর.আই.বি-এর সকল পদক্ষেপই শেখার সাথে আনন্দের বিষয়টি গুরুত্বের সাথে দেখে।


এম.আর.আই.বি-এর রয়েছে ৫০+ আইটেম সমৃদ্ধ ইনোভেটিভ ম্যাথ টুলস্ বক্স (যা অনলাইন মার্কেটে উপলভ্য)। ‘৫ম আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২৫’-এর স্টলগুলো হবে: এম.আর.আই.বি তথ্যকেন্দ্র, ম্যাথ ল্যাব, কিডস ম্যাথ, প্রকৃতিতে গণিতের অস্তিত্ব, ম্যাথ পার্ক, গণিতের সৌন্দর্য, ম্যাথ এক্সপেডিশন, ম্যাথ কালচার, ম্যাথ অ্যাপেন্ডিক্স, ম্যাথ রিল, ম্যাথ কার্নিভাল, ম্যাথ ফুড ও গণিত সরঞ্জামের বিক্রয় কেন্দ্র। ২০২০ সালের ২৪ জুন, এম.আর.আই.বি প্রতিষ্ঠার পর থেকে এম.আর.আই.বি টিম ইতিমধ্যে ২০২০ সালে চট্টগ্রামে ‘গণিত প্রদর্শনী ও গণিত এক্সপেডিশন-'২০’, ২০২২ সালে ঢাকার স্টার কাবাবে ‘গণিত প্রদর্শনী ও গণিত এক্সপেডিশন-'২২’ এবং ২০২৪ সালে ভোলায় ও চট্টগ্রামে পৃথকভাবে ‘গণিত প্রদর্শনী-'২৪' সফলভাবে সম্পন্ন করেছে।


গণিতের ভিজ্যুয়াল লার্নিং এর জন্য প্রত্যেক ক্যাম্পাসে গণিত প্রদর্শনীর প্রয়োজন মনে করেন এম.আর.আই.বি প্রেসিডেন্ট, এতে শিক্ষার্থীদের গণিতের প্রতি যেমনি ভালোলাগা তৈরি হবে তেমনি শিক্ষার্থীদের মধ্যে স্বভাবতই যে গণিতের প্রতি ভয় (ফোবিয়া) রয়েছে তা দূর হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে ম্যাথ টুলস গুলোকে চারভাগে ভাগ করে উপস্থাপন করা হয়।


১. জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিওজিয়াম অব জিওমেট্রি

২. গণিতের সৌন্দর্য

৩. প্রকৃতিতে গণিত অস্তিত্ব

৪. গণিতবিদদের জীবনী


জ্যামিতির প্রাথমিক জ্ঞান এবং মিওজিয়াম অব জিওমেট্রি:


বাহুভেদে ও কোণভেদে ত্রিভুজ সমুহ: সমকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, সূক্ষকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভূজ, সমদ্বিবাহু ত্রিভূজ, বিষমবাহু ত্রিভূজ সমুহ চিত্র ও সূত্র সহ বোর্ডে উপস্থাপন করা হয়েছে। চতুর্ভুজ ক্ষেত্রসমুহ:

বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিকক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম ক্ষেত্র সমুহ চিত্র ও সূত্র সহ সন্নিবেশন করা হয়েছে।

বহুভুজ সমুহ: সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভূজ, সুষম সপ্তভুজ, সুষম অষ্টভূজ, সুষম নবমভূজ, সুষম দশমভূজ, সুষম একাদশভূজ, সুষম দ্বাদশভূজ সমুহ প্রত্যেক কোণের পরিমাণ সহ সন্নিবেশন করা হয়েছে।

বৃত্ত এবং তার পরিবার:

বৃত্তের পরিধি, জ্যাঁ, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত স্পর্শক, অর্ধবৃত্তস্থ কোণ, কেন্দ্রস্হকোণ, বৃত্তস্হকোণ সূত্র সহ চিত্র আকারে সন্নিবেশন করা হয়েছে।


মিউজিয়াম অব জিওমেট্রি (ঘন জ্যামিতি): ঘনক, আয়তকার ঘনবস্তু, বেলন, কোণক, গোলক, অর্ধগোলক গুলো সুত্র সহ 3D আকারে উপস্থাপন করা হয়েছে।

গণিতের সৌন্দর্য: গণিতে ব্যবহৃত চিহ্ন, বীজগণিতে ব্যবহৃত বর্গের সূত্র, বীজগণিতে ব্যবহৃত ঘনের (কিউব) সূত্র, লগের সূত্র, সূচকের সূত্র, পাই এর মান দশমিকের পর ১০০ সংখ্যা পর্যন্ত, সহজে বর্গমূল নির্ণয়ের টেকনিক, পীথাগোরাসের উপপাদ্যের বাস্তবিক প্রমাণ, ২+২=৫ এর প্রমান, চতুর্ভূজ হিসেবে ঘূড়ি সহ অন্যান্য ক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ের সূত্র, গণিত ঘড়ি, কৌনিক ঘড়ি, সূর্যের আলো সাহায্যে ত্রিকোণমিতির প্রায়োগ করে উচু খুঁটির উচ্চতা নির্ণয়ের বাস্তবিক কৌশল, ১১ দিয়ে দ্রুত সময়ে ও নির্ভূলভাবে গুন করার টেকনিক সম্বলিত বোর্ড রয়েছে। প্রকৃতিতে গণিতের অস্তিত্ব: ফুল, শামুক এবং মানব দেহে গোল্ডেন রেশিও এর উপস্হিতি।

গনিত প্রদর্শনীর সবচেয়ে আকর্ষনীয় বুথ হলো ম্যাথ বাস (মোবাইল ম্যাথ):

ম্যাথ বাসে যা থাকবে:

বাসটি সম্পুর্ণ শীতাতপনিয়ন্ত্রিত থাকবে। বাসে গণিত সিরিজ উপস্থাপন করা হবে যার মাধ্যমে সকল বয়সের মানুষ গণিত এবং গণিতের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। প্রতিটি বাসে ১ জন মেন্টর, ১ জন সহকারী মেন্টর থাকবেন যারা ম্যাথ শেখানোতে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন দক্ষ হবেন। প্রতিটি বাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে যেমন: এল ই ডি মনিটর, মাইক্রোফোন, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ অত্যাধুনিক শিক্ষা সহায়ক টুলস। সলিড জিওমেট্রি-র প্রত্যেকটি আইটেম সূত্র সহ সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে যাতে দর্শনার্থী সলিড আইটেম গুলোর মধ্যে সম্পর্ক সরাসরি অনুধাবন করতে পারে। বাসের ভিতরে এমনভাবে সাজানো হবে যেন বাসটির প্রতি সকলের আকর্ষণ বাড়ে। এতে সব বয়সের মানুষ সুফল ভোগ করতে পারবে। কিডসরা যেহেতু আগামী দিনের কর্ণধার, তাই কিডসদের ম্যাথ শেখাতে বেশি আগ্রহীকরে তোলা এবং কিসডের প্রতি বেশি যত্নবান হওয়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে। সর্বোপরি, গণিতের প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের যে ভয় রয়েছে তা দূর করতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রদান করা। 'গণিত থাকবে খাতায় নয় মাথায়'-এ শ্লোগানকে সামনে রেখে এ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াই এম.আর.আই.বি-এর অন্যতম লক্ষ্য। 'গণিত সবার জন্য, সবার জন্য গণিত' এটি হবে ম্যাথ বাসের মূল প্রতিপাদ্য বিষয়।


Tag
আরও খবর