বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

নেত্রকোণায় আশার আয়োজনে তিন দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প উদ্ভেধন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2025 03:09:47 pm

নেত্রকোণায় আশার আয়োজনে তিন দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প উদ্ভোধন


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি



নেত্রকোণায় আশার আয়োজনে তিন দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প উদ্ভোধন করা হয়েছে।

সোমবার(১১আগস্ট) আশা নেত্রকোণার সদর জেলার শ্যামগঞ্জ অঞ্চলের শিমুলকান্দি ব্রাঞ্চে তিন দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প উদ্ভোধন করা হয়েছে। শিমুলকান্দি ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন। 


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা শ্যামগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ ফরমান উল্লাহ, ফিজিওথেরাপীস্ট ডাঃ তারিকুল ইসলাম শিপন। বিশেষ অতিথি তার বক্তব্যে আশার বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। তিনি বলেন আশা নিজের আয় থেকে ব্যয় নির্বাহ করে। ঋণ কর্মসূচীর পাশাপাশি নিজস্ব আয় থেকে এসব সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করছে।

 ফিজিওথেরাপীস্ট ডাঃ তারিকুল ইসলাম শিপন বলেন আশা সারা দেশে ৮১টি স্বাস্থ্য কেন্দ্র, ৩০টি ফিজিওথেরাপী সেন্টার ও ১২টি  সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালিত করছে। তিনি আরো বলেন আশা নেত্রকোণা জেলায় ০৬টি স্বাস্থ্য কেন্দ্র, ০১টি ফিজিওথেরাপী সেন্টার ও ০১টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবা পরিচালনা করেছে।


প্রধান অতিথি আশার এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন আশার এধরনের সামাজিক কর্মসূচী বাস্তবায়নের ফলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন আমার রৌহা ইউনিয়নে আশা শিমুল কান্দি ব্রাঞ্চের মাধ্যমে ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালনা করায় আশা সংস্থাকে অসংখ্য ধন্যবাদ।


সভাপতি বলেন তিন দিন ব্যাপী এ ফিজিওথেরাপী ক্যাম্প চলবে ১১,১২ ও ১৩ আগস্ট/২৫ পর্যন্ত। তিনি সুষ্টভাবে ক্যাম্প পরিচালনার জন্য এলাকার সকলের

 সহযোগিতা কামনা করেন। 

 এ ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রথম দিনে ক্যাম্পে ৭০/৮০ জন রোগী সেবা গ্রহণের জন্য আসেন।


উদ্ভোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশা শিমুল কান্দি ব্রাঞ্চের সিনিয়র সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আমিরুল ইসলাম। 


এছাড়াও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর