ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

কুলিয়ারচরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে, কুলিয়ারচর বাজার-জামতলী রাস্তায় সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সাবেক কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের  সভাপতি এবং দৈনিক মানবজমিন-এর কুলিয়ারচর প্রতিনিধি এ্যাডভোকেট মো. শাহা আলম।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মো. নাইমুরজামান নাইম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, সাপ্তাহিক জনপদ সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মুছা, দৈনিক আমাদের সময় ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, তালাশ টিভি প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক শতাব্দীর কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার ও দৈনিক কালের সমাজ প্রতিনিধি মো. সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান। এবং সরকারের কাছে, অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান। 

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে