ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলো নোবিপ্রবির ১২০ শিক্ষার্থী


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২২-২০২৩ পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী। 


কাল (২৯ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে এ বিষয়ে জানা যায়।ফেলোশিপ প্রাপ্তরা গবেষণা প্রকল্পের জন্য প্রত্যেকে ৫৪ হাজার টাকা করে পাবেন।



ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৯০ জন,খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে ১৩৮১ জন,ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ১১২৪ জন এবং নবায়ন গ্রুপের ৫৫ জন মনোনীত হয়েছে।


নোবিপ্রবি থেকে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৬ জন,

খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে ১০ জন এবং ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৪ জন নির্বাচিত হয়েছে। 


বিভাগ ভিত্তিক মনোনীত শিক্ষার্থীদের মধ্যে-অণুজীববিজ্ঞান বিভাগের ২৯ জন,

ইএসডিএম  বিভাগের ২৩ জন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের  ১৩ জন,ফার্মাসি বিভাগের ১২ জন,এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ জন,ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ৮ জন,পরিসংখ্যান বিভাগের ৭ জন,এপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের ৬ জন,ওশানোগ্রাফি বিভাগের ৪ জন,ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের  ৩ জন,

কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ জন,ইকোলজিকাল ১ জন,জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং ১ জন রয়েছে। 



উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ  গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে। প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।

আরও খবর