সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১

ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই পণ্য ঢেকে পাচারের চেষ্টা


মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দসহ মোঃ লালন মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল চোরাই প্রসাধনী পণ্যসহ ট্রাক জব্দ করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫ হাজার ১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪ হাজার ৮০০ পিস, Derobin Ointment ৪হাজার ৫০০ পিস, Melnor Cream ৫হাজার৭৬০ পিস, Clop-G Cream ২৩হাজার ৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস। 

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী লালন মিয়া জানায়, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25-B ও 25-D ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর